1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’

কলমাকান্দায় ইয়াবাসহ আটক ১

হাফিজ উল্লাহ চৌধুরী আলিম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৯০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল একটি রেইডিং টিম কলমাকান্দা থানাধীন লেংগুড়া ইউনিয়নের গৌরীপুর গ্রামস্থ আসামি মো. মামুন মিয়ার বসতবাড়ির উত্তর পাশে রাজনগর বাজারগামী কাঁচা রাস্তায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই স্থান থেকে অ্যামফিটামিনযুক্ত কমলা রঙের ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মামুন মিয়া (৩১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো সাদা রঙের ছিপিযুক্ত একটি প্লাস্টিক কোঁটার ভেতরে জিপারযুক্ত সাদা পলি প্যাকেটে সংরক্ষিত ছিল। উদ্ধারকৃত আলামতের মোট ওজন ৯ গ্রাম এবং আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩৬ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আটক ব্যক্তি মো. মামুন মিয়া মৃত মোন্তাজ উদ্দিনের ছেলে। তার মায়ের নাম সুফিয়া খাতুন। তিনি কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে কলমাকান্দা থানায় আসামীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আল-আমিন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com