1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

কলমাকান্দায় বি‌জি‌বি সীমান্ত এলাকা থে‌কে ভারতীয় বিদেশী মদ জব্দ

হাফিজ উল্লাহ চৌধুরী আলিম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

 

 

নেত্রকোনার সীমান্তবর্তী উপ‌জেলা কলমাকান্দার সীমান্ত এলাকা থে‌কে মা‌লিক‌বিহীন ২৮ বোতল বি‌দেশী মদ জব্দ ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলা‌দেশ (বি‌জি‌বি)। জব্দকৃত ‘আইস ভদকা’ ব্র্যান্ডে ভারতীয় মদের বোতলগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান। ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনস্থ বরুয়াকোনা বিওপি’র (বর্ডার অবজারভেশন পোস্ট) চার সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৮১ এমপি থেকে আনুমানিক দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে, জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ‘আইস ভদকা’ ব্র্যান্ডের ২৮ বোতল উদ্ধার করার কথা জানান বিজিবি’র এই কর্মকর্তা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com