কসবা উপজেলাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণ বিধিমালা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. ছামিউল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা, উপজেলা নির্বাচন অফিসার আল আমিন, কসবা প্রেসক্লাবর সভাপতি আবুল খায়ের স্বপনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন কসবা পৌর বিএনপির সহসভাপতি বশির চৌধুরী ও বাদল হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর পীরজাদা শিবলী নোমানী, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, সহ-সাধারণ সম্পাদক এ কে আজাদ মানিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হিজবুল্লাহ হেলালী, এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা যুগ্ম আহ্বায়ক মামুন শরীফ বাতেনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধিজন।
সভায় সহকারী রিটার্নিং কর্মকর্তা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রযোজ্য আচরণবিধি
র বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, রাজনৈতিক দল, সাংবাদিক ও সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।