1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

কাঁচা বাজারে সপ্তাহের ব্যবধানে শাক-সবজির দাম কমেছে

মোঃআহসান হাবীব, সদর উপজেলা প্রতিনিধি, লালমনিরহাট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৩৮৮ বার পড়া হয়েছে
লালমনিরহাটে গোসালা বাজার সহ অন্যান্য কাচা বাজারে   সপ্তাহের ব্যবধানে শাকসবজির দাম কমেছে ১৫ থেকে ২০ টাকা। এতে কিছুটা স্বস্তি পেয়েছে নিম্ন আয়ের মানুষরা। তবে বেড়েছে নতুন আলু, ভারতীয় পেঁয়াজ, টমেটো, গাজর ও দেশি মাছের দাম। এছাড়া অপরিবর্তিত আছে চিনি, চাল, ডাল, তেল, আলু, মাছ ও মাংসের দাম।
মঙ্গলবার  (২১ নভেম্বর) লালমনিরহাটের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা প্রতিকেজি বেগুন ৩০-৩৫ টাকা, মুলা ৩০-৩৫ টাকা, ফুলকপি ৪০-৪৫টাকা, বাঁধাকপি ৪০-৪৫ টাকা, শাক ৩০-৪০ টাকা, করলা ৪০-৫০টাকা, পটল ৪০-৪৫ টাকা, শিম ৪০-৪৫ টাকা, গাজর ৫০-৬০টাকা, কার্ডিনাল আলু গত সপ্তাহের মতোই খুচরা বাজারে ৪৫ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচ ১২০-১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এক সপ্তাহ আগেও খুচরা প্রতিকেজি বেগুন বিক্রি হয়েছে ৫০-৬০ টাকা, ফুলকপি ৮০-১০০টাকা, বাঁধাকপি ৮০- ৯০ টাকা, কাঁচা মরিচ ২৫০-৩০০ টাকা, মুলা ৫৫-৬০ টাকা, শাক ৫০-৬০ টাকা, আলু ৫৫-৬০টাকা, করলা ৮০-১০০ টাকা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com