1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

কাউখালীতে সরকারি কোয়ার্টারে ভাড়া না দিয়ে লক্ষাধিক টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

কামরুল আহসান সোহাগ
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে
কাউখালীতে সরকারি বাসভবনে বসবাস করেও সরকারি কর্মচারীরা যুগ যুগ ধরে ভাড়ার টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে।
সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, ১৯৮৩-৮৪ সালে তৎকালীন জাতীয় পার্টির এরশাদ সরকার আমলে উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য আবাসিক ভবন নির্মাণ করা হয় এবং ১৯৮৫ সাল থেকে এসব বাসভবনে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বসবাস শুরু করেন। সরকারি নিয়ম অনুযায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারি বাসভবনে বসবাস করলে তাদের বেতন থেকে বাড়ি ভাড়ার অংশ কেটে নেওয়ার কথা। অথচ এখানে শুভঙ্করের ফাঁকি হলো—সরকারি কোয়ার্টারে বসবাস করলেও অনেক কর্মচারীর ক্ষেত্রে কাগজে-কলমে তার প্রমাণ নেই। ফলে তাদের বেতন থেকে বাড়ি ভাড়া কর্তন করা সম্ভব হয়নি এবং সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
এছাড়া কেউ কেউ বড় পদে চাকরি করে ছোট কর্মচারীদের নামে সরকারি বাসার বরাদ্দ নিয়ে বসবাস করছেন। এই পদ্ধতিতেও সরকার লক্ষাধিক টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। অভিযোগ উঠেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যুগ যুগ ধরে সরকারি কোয়ার্টারে অবৈধভাবে বসবাস করেও সরকারি খাতে কোনো রাজস্ব জমা না দিয়েই অনেকে চাকরি থেকে অবসরে গেছেন। আবার কেউ কেউ বকেয়া টাকা পরিশোধ না করেই মারা গেছেন বলেও তথ্য পাওয়া গেছে।
আবার অনেকে বাসা ভাড়ার হাজার হাজার টাকা বকেয়া রেখে অন্যত্র বদলি হয়ে চলে গেলেও বকেয়া বাসা ভাড়ার টাকা পরিশোধের কোনো উদ্যোগ নেননি। এভাবে সরকারি কোয়ার্টার ও ডরমিটরিতে ভাড়া না দিয়ে চলে যাওয়া ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর স্মৃতি কণা। তিনি ১৯৯৯ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত কোয়ার্টারে বসবাস করলেও বাসাভাড়া বাবদ কয়েক লক্ষাধিক টাকা বকেয়া থাকার অভিযোগ রয়েছে। তবে স্মৃতি কণা জানান, তথ্য সঠিক নয়; তিনি নিয়মিত ভাড়া পরিশোধ করেছেন এবং বাকি টাকাও পরিশোধ করে দেবেন।
অপরদিকে উপাধ্যক্ষ সঞ্জিত কুমার সাহা, প্রয়াত শিক্ষক আব্দুল জলিল, উপজেলা নির্বাহী অফিসারের সিএ মো. হুমায়ুন কবির, মাঠকর্মী হোসনেয়ারা, প্রভাষক জাকির হোসেন, তহসিলদার নজরুল ইসলামসহ আরও অনেক কর্মকর্তা-কর্মচারীর কাছে বাসাভাড়া বাবদ লক্ষ লক্ষ টাকা বকেয়া থাকলেও এ টাকা পরিশোধের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।
উপজেলা প্রশাসন সম্প্রতি কিছু কর্মকর্তা-কর্মচারীকে বকেয়া পরিশোধের জন্য চিঠি প্রদান করলে নামেমাত্র কয়েকজন সামান্য কিছু টাকা পরিশোধ করেছেন বলে জানা গেছে। উপজেলার ডরমিটরি ভবনে বসবাসরত কর্মকর্তা-কর্মচারীরাও ভাড়া পরিশোধ না করে অনেকে অন্যত্র বদলি হয়েছেন। আবার বর্তমানে বসবাসরত অধিকাংশ কর্মচারীও নিয়মিত বাসা ভাড়া পরিশোধ করছেন না বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, “আমি যোগদানের পর বাসা ভাড়ার বকেয়ার বিষয়টি জানতে পেরে টাকা পরিশোধের জন্য চিঠি প্রদান করেছি। তবে দীর্ঘদিনের বকেয়ার বিষয়ে আগে জানা ছিল না। আপনাদের মাধ্যমে অভিযোগের বিষয়টি শুনলাম। দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটি গঠন করে বকেয়া ভাড়া আদায় করে রাজস্ব খাতে জমার ব্যবস্থা করা হবে।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com