1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

কাঠালিয়ায় লায়ন্স ক্লাব অব ঢাকা ল’ অ্যান্ড জুরিস্টের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ ফয়সাল আহম্মদ 
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার তালগাছিয়া এলাকায় লায়ন্স ক্লাব অব ঢাকা ল’ অ্যান্ড জুরিস্টের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় তালগাছিয়া শরীফ বাড়ি জামে মসজিদ চত্বরে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
মাটির টান ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ চক্ষু ক্যাম্পে চিকিৎসক ও টেকনিশিয়ানসহ ঢাকা লায়ন্স ক্লাবের প্রায় ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন। ক্যাম্পে প্রায় সহস্রাধিক নারী, পুরুষ ও শিশুর চোখের বিভিন্ন রোগ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
পরীক্ষা শেষে রোগীদের বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। এছাড়া যেসব রোগীর অপারেশন প্রয়োজন, তাদের বিনা খরচে ঢাকায় নিয়ে গিয়ে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানান।
এ সময় উপস্থিত ছিলেন মাটির টান ফাউন্ডেশনের চেয়ারম্যান শরীফ মঞ্জুরুল হক বাদল, লায়ন্স ক্লাব অব গুলশান হেরিটেজের প্রেসিডেন্ট উবায়দুল হক শরীফ, লায়ন্স ক্লাব অব ঢাকা ল’ অ্যান্ড জুরিস্টের প্রেসিডেন্ট অ্যাডভোকেট রিয়াজুল হক বশির, লায়ন রায়হান শিফা, লায়ন্স ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট গভর্নর মোহাম্মদ বেলাল হোসেন, ফাস্ট ভাইস গভর্নর ডা. আসাদুল্লাহ আহমেদ দুলাল, ডা. কাজী দিলকুশা আহমেদ, এস কে কামরুল, লায়ন ফারহানা বকশ, ক্যাবিনেট সেক্রেটারি মো. জাকির হোসেন, ক্যাবিনেট ট্রেজারার মো. ওসমান গনি, কনভেনশন চেয়ারম্যান মো. রেফাত উল্লাহ, লায়ন মো. আব্দুল্লাহ হেল বাকী, মোহাম্মদ আনোয়ার হোসেনসহ আরও অনেকে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com