1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সৈয়দপুরে মেলার আড়ালে ‘মেগা লটারি’: টিকিট বিক্রেতা হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার

কাঠালিয়ায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে কাঠালিয়া একাদশ চ্যাম্পিয়ান

মো. সাকিবুজ্জামান সবুর
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

ঝালকাঠির কাঠালিয়ায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শক্তিশালীভান্ডারিয়া একাদশকে ট্রাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে কাঠালিয়াএকাদশ। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলাপরিষদ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবেবিজয়ী দলের হাতে ট্রফি তুলে জেলা প্রশাসক আশরাফুর রহমান। পুরুস্কার বিতরণীসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহিরুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলাপ্রশাসক মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম, ভান্ডারিয়া
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, ভান্ডারিয়াউপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন আরাফাত রানা ও কাঠালিয়া উপজেলাসহকারি কমিশনার (ভুমি) সঞ্জয় দাস।নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারেনি। পরে ট্রাইবেকারে ৪-২ গোলেভান্ডারিয়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় কাঠালিয়া একাদশ। মাঠ পরিচালনাকরেন (রেফারী) মো. গোলাম মোস্তফা।উল্লেখ্য, গত ২৫ নভেম্বর তারিখ কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে খেলা শুরু হয়। নকআউট পদ্ধতিতে ৮টি দল অংশ গ্রহন করেন। দল গুলো হলো কাঠালিয়া সদর একাদশ,কাঠালিয়া মামা ভাগ্নে একাদশ, ভান্ডারিয়া ফুটবল একাডেমি, বেতাগী ফুটবলএকাডেমি, বামনা রোজা ক্লাব, আমুয়া একাদশ, বানাই মিজান স্মৃতি একাদশও ধাওয়া রাজপাশা একাদশ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com