1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

কারাগারে বসে আলিম পরীক্ষা দিচ্ছেন পাঁচবিবির এক পরীক্ষার্থী

মোঃ আল আমিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৩২৮ বার পড়া হয়েছে

জয়পুরহাট জেলা কারাগারে বসে পাঁচবিবি উপজেলায় এইচএসসি/আলিম ও সমমানের পরীক্ষা দিচ্ছেন এক পরীক্ষার্থী। তিনি মাদক মামলার আসামি বলে জানাগেছে। রবিবার (৩০ জুন) এইচএসসি পরীক্ষার প্রথম দিন কারাগারে বসে তিনি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

জয়পুরহাট জেলা কারাগারের ডেপুটি জেলার মো. শাহাবুদ্দিন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে তিনি বলেন, মাদক মামলার আসামি হয়ে একজন পরীক্ষার্থী গত ৩০ মে তারিখ থেকে তিনি কারাগারে রয়েছেন। সেই পরীক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে কারাগারেই ওই পরীক্ষার্থীর আলিম পরীক্ষা নেওয়া হচ্ছে। আদালতের নির্দেশে পড়াশোনার জন্য তাকে বই সরবরাহ করা হয়েছে। আজকে আলিম পরীক্ষার প্রথম দিন সে কারাগারে বসে পরীক্ষা দিচ্ছেন। সে মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থী।

জয়পুরহাটের ডেপুটি জেলার মো. শাহাবুদ্দিন বলেন, নির্ধারিত কেন্দ্র থেকে কক্ষ পরিদর্শকসহ প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করা হয়েছে। পরীক্ষাকালীন কারাগারের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব (এনডিসি) প্রতিদিনের বাংলাদেশকে বলেন, জেলায় এবার ২৫টি কেন্দ্রে ১০ হাজার ৭৭ জন এইচএসসি/আলিম ও সমমানের পরীক্ষার্থী রয়েছেন। তাদের মধ্যে পাঁচবিবি উপজেলার মহব্বতপুর আলিমিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রের একজন পরীক্ষার্থী কারাগারে বসে পরীক্ষা দিচ্ছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com