1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

কালীগঞ্জে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর বাবার আত্মসমর্পণ

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে
গাজীপুরের কালীগঞ্জে ঘুমন্ত অবস্থায় কাউসার বাগমার (২৪) নামে এক যুবককে কু*পি*য়ে হ*ত্যার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মাহাতাব উদ্দিন।
এর আগে, একইদিন ভোরে উপজেলার জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাউসার মাদ*কাসক্ত ছিলেন। প্রায়ই মাদ*কের টাকার জন্য তার মা-বাবার সঙ্গে ঝ*গড়া করতেন। ভোরে কাউসারকে তার বাবা তাকে কুড়াল দিয়ে কু*পি*য়ে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
নিহতের মা মোসলেমা বেগম জানান, কাউসার মাদ*কের টাকার জন্য প্রায়ই বাড়িতে ঝগড়া বিবাদ ও ভাঙচুর করতেন। মাদ*কের টাকার জন্য জমি বিক্রি করতে তার বাবাকে প্রায়ই চাপ দিয়ে আসছিলেন। গতকাল রাতে নে*শার টাকার জন্য ২ কাঠা জমি বিক্রি করে টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হলে আমাকে মা*রধর করে বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনায় তার বাবা ভোরে তাকে ঘুমন্ত অবস্থায় কুড়াল দিয়ে কু*পি*য়ে হ*ত্যা করেন।
নিহতের ভাই আশরাফুল বলেন, কাউসার সারারাত বাড়ির বাইরে থাকতেন ও মাদ*কসেবন করতেন। মাদ*কের জন্য প্রায়ই মায়ের কাছ থেকে টাকা চাইতেন। মা টাকা না দিলে ঘর ভা*ঙচুর ও মাকে মার*ধর করতেন।
ওসি মাহাতাব উদ্দিন জানান, এ ঘটনায় নিহতের পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com