1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলায় ২০ পিস ট্যাপেন্টাডলসহ দুই খুচরা মাদক কারবারি গ্রেপ্তার সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত : রাষ্ট্রপতি ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার

কাশেম হত্যা মামলায় স্ত্রী-শ্বশুরসহ গ্রেপ্তার ৫

ওমর ফারুক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের কমলনগরে কৃষক আবুল কাশেমের (৩৫) মৃত্যুর ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় নিহতের স্ত্রী-শ্বশুরসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) গোলাম মোর্শেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য র‌্যাব তাদেরকে কমলনগর থানায় হস্তান্তর করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নিহত কাশেমের শ্বশুর আলী আক্কাস, শ্যালক জহির উদ্দিন, স্ত্রীর বড় বোন আকলিমা বেগম, স্ত্রী তাছলিমা বেগম ও শ্যালিকা তাহমিনা আক্তার। গতকাল শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব তাদেরক গ্রেপ্তার করে।
র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) গোলাম মোর্শেদ বলেন, হত্যার ঘটনার কোনো তথ্য-প্রমাণ ছিল না। ঘটনার পর থেকেই তাহমিনা পলাতক ছিলেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, র‌্যাব পাঁচজনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদেরকে হত্যা মামলায় কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
মামলা সূত্রে জানা যায়, নিহত কাশেম কমলনগরের চরকাদিরা ইউনিয়নের চরপাগলা গ্রামের আবু ছায়েদ মোল্লার ছেলে ও পেশায় কৃষি শ্রমিক ছিলেন। প্রায় ৩ মাস আগে চর জাঙ্গালিয়া গ্রামের তাছলিমাকে পারিবারিকভাবে তিনি বিয়ে করেন তিনি। ১৩ ফেব্রুয়ারি তিনি শ্বশুরবাড়িতে বেড়াতে যান। ২০ ফেব্রুয়ারি বিকেলে নিজবাড়ির উদ্দেশ্যে তিনি শ্বশুর বাড়ি থেকে বের হন। রাত ১০টার দিকে স্ত্রী তাছলিমা তাকে মোবাইলফোনে কল দিয়েও পাননি। মোবাইলফোনটি বন্ধ ছিল।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com