1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

কিন্ডার গার্টেন থেকে শিশু নিয়ে পালালেন নারী

ওমর ফারুক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের কমলনগরে একটি কিন্ডার গার্টেন থেকে মালিহা ইসলাম ওহি নামে ৯ মাস বয়সী এক শিশুকে নিয়ে পালিয়েছেন অচেনা নারী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২ টার দিকে উপজেলার তোবারগঞ্জ ইউনিয়নের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
শিশু মালিহা সদর উপজেলার ভবানীঞ্জ ইউনিয়নের চরউভূতি গ্রামের আবুধাবি প্রবাসী মো. সেলিমের মেয়ে। তার বড় বোন সাবিহা ইসলাম মিহি (৬) ওই প্রতিষ্ঠানের প্লে গ্রুপের ছাত্রী।শিশুটির নানা মো. ওসমান জানান, বৃহস্পতিবার বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ছিল। এতে শিশু মালিহা ও তার বোন সাবিহাকে নিয়ে তাদের মা মরিয়ম বেগম বিদ্যালয়ে আসেন। মিহি যেমন খুশি তেমন সাজো ইভেন্টে অংশ নেয়। এতে ঘটনার সময় মালিহাকে তার মা পরিচিত এক ছাত্রীর কাছে রাখতে দেয়। এরমধ্যেই অপরিচিত এক নারী এসে তাকে কোলে নেন।
এদিকে মিহিকে সাজানো শেষে মালিহাকে খুঁজে পাচ্ছিলেন না তার মা মরিয়ম। আশপাশে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। বিষয়টি পুলিশকে জানায় তারা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে প্রতিষ্ঠানের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন। এতে দেখা যায় লাল স্কাপ ও কালো বোরকা পরা এক নারী শিশু ওহিকে নিয়ে প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাচ্ছেন। তবে তাকে চেনা যাচ্ছে না। কেউ তাকে চিনেও না।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com