1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ

আনোয়ার হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নে লিফলেট বিতরণ করেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২০ জুন) বিকেলে সাড়ে ৫ টার দিকে নুনখাওয়া ইউনিয়নের নৌকা ঘাট, বাজার সহ এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন তারা।

এসময় নাগেশ্বরী উপজেলা বিএনপির অন্যতম সদস্য আজিজুল হকের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেয় নুনখাওয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তাজুল ইসলাম, নুনখাওয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত, নুনখাওয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইউসুফ আলী খাঁন, সিনিয়র যুগ্ম আহবায়ক লুৎফর রহমান, সদস্য সচিব রফিকুল ইসলাম, নুনখাওয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুন ব্যপারী, সদস্য সচিব আতিকুর রহমান, নুনখাওয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মফিজুল ইসলাম লিমন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।

লিফটের বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য আজিজুল হক বলেন, “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শুধু রাজনৈতিক দাবি নয়, এটি একটি আন্দোলনের দিকনির্দেশনা। এটি হচ্ছে ভবিষ্যতের গণতান্ত্রিক বাংলাদেশের খসড়া রূপরেখা।” দল ঘোষিত এই ৩১ দফার মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল নির্বাচন ব্যবস্থা, সংস্কার বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক জবাবদিহিতা, মৌলিক মানবাধিকারের পূর্ণ প্রতিষ্ঠা, এমন বিষয়গুলো গ্রামীণ রাজনীতিতে সচরাচর আলোচনায় উঠে আসে না। কিন্তু বিএনপি এবার সেগুলো নিয়ে যাচ্ছে জনগণের কাছে হাটে, ঘাটে, মাঠে, বাজারে।

এছাড়াও নুনখাওয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত বলেন, আমাদের এই প্রচারণা কেবল লিফলেট বিলির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি রাজনৈতিক বার্তা প্রত্যন্ত অঞ্চলের মানুষের ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা। এবং এই ৩১ দফা বাস্তবায়ন হলে তারেক রহমানের উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com