1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার ইরাকে খামেনির শোক মিছিলে ২৩ লাখের বেশি মানুষের অংশগ্রহণ জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০টি আবেদনই ভুয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের

কুড়িগ্রামে সার্ভিস এন্ড সলিউশন আইটি’র উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আনোয়ার হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

 

ঘনকুয়াশা ও কনকনে ঠান্ডায় কুড়িগ্রামে সার্ভিস এন্ড সলিউশন আইটি’র উদ্যোগে দুই শতাধিক দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

 

সার্ভিস এন্ড সলিউশন আইটি’র চেয়ারম্যান আরিফ বিন খন্দকার’র অর্থায়নে এবং প্রতিষ্ঠানটির আয়োজনে রবিবার (০৪ জানুয়ারী) দুপুরের দিকে পৌরসভার কৃষ্ণপুর গড়েরপাড় আশরাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নিজস্ব অফিসে দুঃস্থ ও শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব এসএম আবু হানিফ বিপ্লব। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ প্রচার সম্পাদক আখতারুজ্জামান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন কাজল, সদর উপজেলা বিএনপি’র সদস্য রায়হান কবীর সহ সার্ভিস এন্ড সলিউশন আইটি অফিসের কর্মচারীবৃন্দ।

 

কম্বল পেয়ে শীতার্ত মানুষেরা বলেন, এত ঠান্ডায় থাকা যায় না খুব কষ্টে আছি, এই প্রতিষ্ঠান আজকে আমাদের কম্বল দিলো আমরা অনেক খুশি। এই কম্বল গায়ে দিয়ে থাকবো ঠান্ডা কিছুটা কম লাগবে। কম্বল দেওয়ার জন্য দোয়া করি।

 

এ বিষয়ে সার্ভিস এন্ড সলিউশন আইটি’র চেয়ারম্যান আরিফ বিন খন্দকার জানান, “ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে সব সময় থাকবো ইনশাআল্লাহ।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com