ভারতীয় আধিপত্যবিরোধী সংগ্রামের প্রাণপুরুষ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি পালন করেছে ছাএ শিবির কুড়িগ্রাম জেলা শাখা।
শুক্রবার বিকাল ৪:৩০ মিনিটে কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা ইসলামী ছাএ শিবিরের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোবাশ্বের রাশেদীন, কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ,পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি এ্যাডভোকেট সরদার তাজুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তরা বলেন হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা শান্ত হবোনা, অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।