কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ময়ানমোড় সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী প্রাইভেট কার ও গো-খাদ্যবাহী করিমনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ আনুমানিক বেলা ১১.০০ ঘটিকার সময় এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাইভেট কারের চালকসহ তিনজন এবং করিমন গাড়ির দুইজন আরোহী অক্ষত রয়েছেন। সংঘর্ষে প্রাইভেট কারটির সামনের অংশ ধুমড়েমুচড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।