1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ, পুড়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র

খালিদ হাসান 
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোররুমে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল বেলা অফিস ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে নির্বাচন অফিসের প্রহরী ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান এবং সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু দাউদ জানান, আগুনে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও নির্বাচন কার্যক্রমে বড় কোনো প্রভাব পড়েনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্টোররুমের পেছনের জানালা দিয়ে অফিসের ভেতরে আগুন দেওয়া হয়েছে।
খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com