1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়ার মিরপুরে বিএনপির সংবাদ সম্মেলন

Asadul islam Kushtia
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার মিরপুরে বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮মার্চ) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. রহমত আলী রব্বান লিখিত বক্তব্যে বলেন, আর আমি গর্ব করে বলতে পারি মিরপুর উপজেলা বিএনপির কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজি করে খাই না। বিএনপি যারা করে অভিজাত্য পরিবারের সন্তানেরাই করে। বিএনপি যারা করে শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করে। বিএনপি যারা করে জনগণের সমর্থিত নেতৃত্বে বেড়ে ওঠে। বিএনপিকে নিয়ে অপপ্রচার বন্ধ করুন। সম্প্রতি কুষ্টিয়ার স্থানীয় দৈনিক দর্পর পত্রিকায় তার বিরুদ্ধে ৬ মার্চ সংবাদ প্রচারের পর শনিবার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রহমত আলী রব্বান বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি ও আমাকে বিতর্কিত করতেই আমার বিরুদ্ধে সম্পূর্ণ উদেশ্য প্রনোদিত ভাবে একদল কুঁচক্রিমহল এবং হলুদ সাংবাদিক এর মদতে বেশ কিছু মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন তথ্য তারা প্রচার করেছে। যা সর্বাত্মক ভাবে মিরপুর থানা বিএনপির মানহানীর সামিল বলে বিবেচিত হয়েছে। তিনি আরও বলেন, আপনারা অনলাইন মাধ্যমে অবগত আছেন যে উক্ত পত্রিকায় (স্থানীয় পত্রিকা) যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ভুক্তভোগী উল্লেখ করে তাদের অনুমতি ব্যতিত তাদের নাম উল্লেখ করেছেন তারা ইতমধ্যেই আত্মস্বীকৃত ভাবে তাদের এই নিউজ এর বিষয়ে কোন সম্পৃক্ততা নেই, কোন সংবাদকর্মী তাদের সাথে যোগাযোগ করেনি এবং সর্বপরি তারা এ ধরণের কোন প্রকার চাঁদাবাজী বা ভোগান্তির শিকার হননি বলে জানিয়েছেন। এ ধরণের মিথ্যা সংবাদ প্রচারে তাদের নিজেদেরও মানহানী হয়েছে, সাপেক্ষে সাংবাদিক ও সংবাদ প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও আগ্রহ ব্যাক্ত করেছেন। সংবাদ সম্মেলনে মিরপুর উপজেলা বিএনপির আহবায়ক মো আশরাফুজ্জামান শাহিন, মিরপুর পৌর বিএনপির আহবায়ক মো আব্দুর রশিদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com