কুষ্টিয়া মিরপুর থানা পোড়াদহ ইউনিয়ন, ৮ নং ওয়ার্ডের দুই মাদক বিক্রেতা আটক করেছে পুলিশ। আটকৃত হলেন একই ওয়ার্ডের বাসিন্দা আসামি সিদ্দিক ও দীপু । মোঃ সিদ্দিকুর রহমান (৩৩) পিতা মোঃ নুরুল ইসলাম আতিকানা পেশায় একজন পান চাষি, মাদক ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের বাড়ি বেলগাছি কারিগর পাড়ার বাসিন্দা তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে আহাম্দপুর পুলিশ ক্যাম্প ইন চার্জ মোহাম্মদ জামাল উদ্দিন। আসামি ২ সাবেক ছাত্রলীগ নেতা মোঃ দিপু ইসলাম(২৭)। পিতা মোঃ খাইরুল ইসলাম পেশায় একজন অটো চালক। বাড়ি হাজরাহাটি ঘোষপাড়া, মোঃ দিপু ইসলামের কাছ থেকে ২০ পিচ ইয়াবা উদ্ধারসহ দুজনের কাছে থেকে ৭০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
আহাম্মদপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ জামাল উদ্দিন জানান, ডিউটি অবস্থায় গোপন তথ্য মতে জানতে পারি মাদক বিক্রেতার অবস্থান। সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে আমার টিম নিয়ে ওখানে হাজির হয় ঘটনাস্থলে আসামিদের হাতে থাকা মাদক সহ দুজনকে আটক করে।