1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক হাবিবসহ ৫ পুলিশের মানবতাবিরোধী মামলার রায় রোববার, সরাসরি দেখাবে বিটিভি ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদের দানবক্সে চিঠি কাউখালীর দুই সরকারি বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট, গণিত শিক্ষক বদলিতে ক্ষোভ মাদকের বিরুদ্ধে লড়াই শুধু প্রশাসনের নয়,এটি সামাজিক আন্দোলন-ডিসি অন্নপূর্ণা দেবনাথ রাবিতে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা শুরু ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের সঙ্গে রাস্তার নামেও মামলা হয়েছে: নাজিরপুরে এমপি মাসুদ সাঈদী

কুষ্টিয়া কৃষকের গোলায় নতুন ধান

উজ্জ্বল আলী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৬ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় কৃষকের গোলায় এখন নতুন ধান, কৃষানীর মুখে স্বস্তির নি:শ্বাস।প্রকৃতিতে এখন অগ্রহায়ণ মাস। ধান কাটা প্রায় শেষের দিকে। কৃষকের গোলায় উঠেছে নতুন ধান। গ্রাম বাংলার ঘরে ঘরে পিঠু-পুলির উৎসব।
চলতি মৌসুমে কুষ্টিয়ায় ৮৮ হাজার ৯১৯ হেক্টরে জমিতে রোপা আমন ধান আবাদ হয়েছে। এ বছর উৎপাদন লক্ষ্যমাত্রা ছিলো ৩ লাখ ১৬ হাজার ৫৫১ মেট্রিক টন চাল। লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। তবে সার, কীটনাশক ও তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় ধান চাষে উৎপাদন খরচ বেড়েছে। ফলে কমেছে লাভের অংক।
কৃষকরা বলছেন, প্রতি বিঘা জমিতে ৮ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা খরচ হয়েছে। ফলন হচ্ছে বিঘা প্রতি ১৭ মন থেকে ২০ মন। কোনো ক্ষেত্রে আরও বেশি।
কৃষক ইসাহক আলী  বলেন, ক্রপ কাটিং মেশিন দিয়ে ধান কাটা ও মড়াইয়ে খরচ কম হলেও ধানক্ষেতে ক্ষতিকর তামাক গাছ রোপণ করায় এ মৌসুমে ক্রপ কাটিং মেশিনের ব্যবহার কমেছে।
কৃষকদের মাঝে উন্নতজাতের ধানের বীজ সরবরাহ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রণোদনা প্রদান করায় কৃষকরা লাভবান হবেন বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হায়াত মাহমুদ।
কৃষিপ্রধান বাংলাদেশে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হলে উৎপাদন বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com