1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

কেন্দুয়ায় জুয়া আইনে জব্দ ষাঁড় নিলামে বিক্রি

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে
নেত্রকোণার কেন্দুয়ায় জুয়া আইনে ষাঁড়ের লড়াই থেকে জব্দ ও অর্থদণ্ড আরোপকৃত ষাঁড়টি প্রকাশ্যে নিলামে বিক্রি করেছে পাঁচ সদস্য বিশিষ্ট নিলাম কমিটি ।
সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৩টায় কেন্দুয়া থানা কম্পাউন্ডে এ প্রকাশ্য নিলাম বিক্রি সম্পন্ন করেন তারা ।
নিলামে অংশগ্রহণ করেন, মোট ছয় জন বিডার । সর্বোচ্চ ডাকে ষাঁড়টি ২৫% ট্যাক্সসহ মোট ৯১ হাজার ৮শত ৭৫টায় ক্রয় করে নেন, কেন্দুয়া পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম খান শান্তি । দ্বিতীয় সর্বোচ্চ বিডার ছিলেন, কেন্দুয়া থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. বাবুল শেখ ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মতিউর রহমান, ভেটেরিনারি সার্জন ডাঃ সাখাওয়াত হোসেন তারেক, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা,
উপজেলা উপসহকারী ইঞ্জিনিয়ার মো. আল শাফি, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা – কর্মচারীবৃন্দ ।
এর আগে গত ১৮ ডিসেম্বর উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট গ্রামের বেপারীপাড়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ১১ ধারায় ষাঁড়টি জব্দ ও একই সাথে অর্থদণ্ড আরোপ করা হয়েছিলো ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com