1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার শাহাদাত হোসেন স্বাধীন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত ‎সুন্দরবনে শিকারীদের ফাঁদে আটক হরিণ ;উদ্ধার পর বনেই অবমুক্ত ‎গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কেন্দুয়ায় ভোক্তা অধিকার আইনে ৫ দোকানীকে অর্থদণ্ড দলিল আটকে দেওয়ার নামে ৩৩ লাখ টাকা ও স্বর্ণের আংটি নেওয়ার অভিযোগ খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল অনুষ্টিত মৌলভীবাজার পশ্চিম বাজারে পঁচা মাংস বিক্রি করার দায়ে, দোকান সিলগালা করেছেন। নড়াইলের কালিয়ায় ইয়াবাসহ গ্রেফতার চাচড়া ইউনিয়নে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ভাবে দর্শনের অভিযোগ

কেন্দুয়ায় ভোক্তা অধিকার আইনে ৫ দোকানীকে অর্থদণ্ড

শামীম আহমেদ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
 নেত্রকোনার কেন্দুয়া পৌরসদরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা সংরক্ষণ আইন অমান্য করায় ৫ দোকানীকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরিফুল ইসলামের নেতৃত্বে কেন্দুয়া পৌরসদরের বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করা হয় ।
এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দুয়া থানা পুলিশ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।
সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরিফুল ইসলাম  জানান, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের মোড়কে মেয়াদ ও মূল্য নির্ধারণ উল্লেখ না থাকা, হোটেল রেস্তোরাঁয় বাসি খাবার পরিবেশন ও নকল পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের কারণে ৫ দোকানীকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে । জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে । 
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com