1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
হাবিবসহ ৫ পুলিশের মানবতাবিরোধী মামলার রায় রোববার, সরাসরি দেখাবে বিটিভি ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদের দানবক্সে চিঠি কাউখালীর দুই সরকারি বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট, গণিত শিক্ষক বদলিতে ক্ষোভ মাদকের বিরুদ্ধে লড়াই শুধু প্রশাসনের নয়,এটি সামাজিক আন্দোলন-ডিসি অন্নপূর্ণা দেবনাথ রাবিতে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা শুরু ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের সঙ্গে রাস্তার নামেও মামলা হয়েছে: নাজিরপুরে এমপি মাসুদ সাঈদী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর নিয়ে সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী

কেন্দুয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৩৩৫ বার পড়া হয়েছে

অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন (আরআইডিপি) প্রকল্প-৩ এর আওতায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে দুটি রাস্তার নির্মাণ কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন না করায় এবং পুনরায় সময় বাড়িয়েও নিন্মমানের সামগ্রী দিয়ে ওই দুটি গ্রামীণ রাস্তার নির্মাণ কাজ শুরু করার অভিযোগ ওঠেছে ঠিকাদার মো. রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকার লোকজন প্রতিবাদ করায় বর্তমানে রাস্তার নির্মাণ কাজ বন্ধ রয়েছে।

এদিকে রাস্তার নির্মাণ কাজ শুরু হওয়ার পর নিন্মমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে কাজটি বন্ধ হয়ে যাওয়ায় রাস্তাটি দিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় ৪টি ওয়ার্ডের শত শত মানুষ। এরইপ্রেক্ষিতে নিন্মমানের সামগ্রী সরিয়ে নিয়ে যথাযথভাবে কাজটি দ্রুতসময়ের মধ্যে শেষ করার জন্য সোমবার (২৫ মার্চ) দুপুরে বিষ্ণুপুর গ্রামে নির্মাণাধীন রাস্তায় মানববন্ধন করেছেন এলাকার লোকজন। মানববন্ধনে বক্তব্য দেন এলাকাবাসীর পক্ষে অভিযোগকারী সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জহুরুল ইসলাম ছদ্দু মিয়া, আব্দুল কাদির তালুকদার, ইউপি সদস্য সাজু তালুকদার, সাবেক ইউপি সদস্য সবুজ তালুকদার, জামাল মিয়া, নুরুজ্জামান শেখ প্রমুখ। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোজাম্মেল হোসেন বলেন, এলাকাবাসীর অভিযোগের পর কাজটি দ্রুতসময়ে সম্পন্ন করতে ঠিকাদারকে লিখিত ও মৌখিকভাবে বেশ কয়েকবার তাগিদ দিয়েছি। সঠিকভাবে কাজটি সম্পন্ন করতে আমাদের যা যা করণীয় সবই করছি। এ নিয়ে ঠিকাদার মো. রিয়াজ উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, কাজটির বিভিন্ন উপকরণের পরিবর্তন করতে গিয়েই কাজের প্রথম মেয়াদ শেষ হয়ে যায়। এরপর মেয়াদ বাড়িয়ে কাজ শুরু করেছি। অনেক মালামালের মধ্যে সামান্য কিছু সুড়কি হয়তো একটু নিন্মমানের হতেই পারে। সেটা আমাকে জানালে অবশ্যই পরিবর্তন করব। কাজ নিয়ে আমাদের কোনোরকম গাফিলতি নাই এবং নিম্ন মানের সামগ্রী ব্যবহার করার কোনো সুযোগও নাই।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com