1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের “নেতা নয় সেবক হতে চাই দৌলতপুর ছাত্র সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টিকরকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনায় দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে কোম্পানীগঞ্জে সড়কের কাজে ‘নিম্নমানের বালি পাথর ‘ব্যবহারে নিরব ভূমিকায় প্রশাসন কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ,আটক-২ নরসিংদীতে কিশোরীর সাথে নৃশংসতা রাজনৈতিক প্রশ্রয়-ই দায়ী; রাজনৈতিক দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করতে হবে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত ট্যালেন্টফুল বৃত্তিতে ঈশ্বরগঞ্জের নাবিলা প্রথম—পরিশ্রমের নীরব বিজয় লক্ষ্মীপুর-এ গিগজ মুড়ির নামে বুসিয়ারা চাউলের মুড়ির বিক্রির অভিযোগ, প্রতারণায় ক্ষুব্ধ ক্রেতারা নতুন সেতু দাঁড়িয়ে, মৃত্যু ঝুঁকিতে প্রতিদিন পারাপার—গাফিলতি ঈশ্বরগঞ্জ-এর নিত্যসঙ্গী

কেশবপুরে সাবেক মেয়রের বাসায় অনুপ্রবেশের চেষ্টা, এলাকায় উদ্বেগ

মনিরুজ্জামান 
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে
কেশবপুরে আব্দুস সামাদ বিশ্বাস–এর বাসায় অনুপ্রবেশের চেষ্টার ঘটনা ঘটেছে। তিনি কেশবপুর পৌর বিএনপির  সভাপতি ও সাবেক মেয়র। শুক্রবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
সাবেক মেয়রের জামাই ও কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী সাবেক  ছাত্রদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু জানিয়েছেন, একদল অজ্ঞাত ব্যক্তি বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে সাবেক মেয়রকে খুঁজতে থাকে। সে সময় তিনি বাসায় উপস্থিত ছিলেন না। তাকে না পেয়ে বাড়িতে অবস্থানরত তার স্ত্রীকে উদ্দেশ করে অশোভন আচরণ করা হয়। তিনি চিৎকার শুরু করলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পরপরই থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে বলে জানা গেছে।
এ বিষয়ে আব্দুস সামাদ বিশ্বাস বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমার রাজনৈতিক জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি কখনও হইনি। বিষয়টি নিয়ে পুলিশ গুরুত্বসহকারে কাজ করছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com