1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাণিজ্যিকতার ভিড়ে এক মানবিক ইশতেহার—মৃত্যুর শেষ ঠিকানায় যখন নিঃস্বার্থ হাত, লজ্জাহীন সেবার ডাক জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও সেতু আছে, নেই সংযোগ সড়ক ফুলবাড়ীতে কথিত বিএনপি নেতা কর্তৃক সরকারী গাছ কর্তন ও আত্নসাতের অভিযোগ রূপগঞ্জে সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন খোমেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ; অবিলম্বে এই সংঘাত বন্ধ করতে হবে-পীর সাহেব চরমোনাই জনগণের স্বপ্ন পুরণে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তেই এনসিপির জন্ম- এড এটিএম মাহবুব বগুড়ায় প্রায় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ শংকর : ডিএনসি’র জালে গ্রেফতার সরিষাবাড়ীতে মত বিনিময় সভা বগুড়া নন্দীগ্রামের মিলন হত্যার এজাহারভুক্ত ৭নং আসামী রাজ্জাক গ্রেফতার। বেগম জিয়ার পর বিরোধীদলীয় নেতার জন্য প্রস্তুত করা হচ্ছে ঢাকার লালবাড়ি

খাগড়াছড়িতে নির্বাচন কালীন সাংবাদিকদের করণীয় বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৭৮৪ বার পড়া হয়েছে
আসন্ন গণভোট ২০২৬ ও সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার গণ মাধ্যম কর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬ , বৃহস্পতিবার এ প্রশিক্ষণ কর্মশালায় শেষ দিন। এ উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১০ টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালীকা ত্রিপুরা।
“গণভোট ২০২৬ সংসদ নির্বাচন—দেশের চাবি আপনার হাতে” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও খাগড়াছড়ি প্রেসক্লাব। এতে সহযোগিতায় রয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।
প্রশিক্ষণের উদ্বোধনের খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও যাচাইকৃত তথ্য প্রকাশের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকদের আরও সচেতন হতে হবে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি’র পরিচালক (প্রশাসন) কাজী মোহাম্মদ তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। আরও উপস্থিত ছিলেন পিআইবি পরিচালক (প্রশাসন) কাজী মোহাম্মদ তৌহিদুল আনোয়ার ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য ও সেশন পরিচালনা করেন ঢাকা মেইল অনলাইনের নির্বাহী সম্পাদক হারুন জামিল, পিআইবি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এবং আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. হুমায়ুন কবীর।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে খাগড়াছড়ি জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রায় অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে নির্বাচনী আচরণবিধি, নিরপেক্ষ সংবাদ পরিবেশন, তথ্য যাচাই ও গুজব প্রতিরোধসহ নির্বাচনকালীন সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com