1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

বগুড়ায় প্রায় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ শংকর : ডিএনসি’র জালে গ্রেফতার

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে
আজ রবিনার বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভরিয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে হাসি-খুশি স্টোর নামীয় দোকানের সামনে রাস্তার আদিবা ক্ল‍্যাসিক পরিবহন নামীয় যাত্রীবাহী কোচ যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১৩-০১০৩ বাসের G-3 সিটে বসা (টিকিট বিহীন) যাত্রীর দেহ তল্লাশী করে ৬৯৫০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
 একটি সাদা প্লাস্টিক বাজার ব্যাগের মধ্যে লেবেল বিহীন খালি পানির বোতল ১টি এর নিচে একটি লাল রংয়ের টিস্যু ব্যাগের মধ্যে থাঁকি স্কচ টেপদ্বারা মোড়ানো সাদা রংয়ের জিপারযুক্ত পলি প্যাকেট ৩টি, ১নং জিপারযুক্ত পলি প্যাকেটে অবৈধ ইয়াবা ট্যাবলেট ২৫০০ (দুই হাজার পাঁচশত) পিস ও ২নং জিপারযুক্ত পলি প্যাকেটে অবৈধ ট্যাবলেট ২৫০০ (দুই হাজার পাঁচশত) পিস, ৩নং জিপারযুক্ত পলি প্যাকেটে অবৈধ ইয়াবা নামীয় ট্যাবলেট ১৯৫০ (এক হাজার নয়শত পঞ্চাশ) পিস, সর্বমোট ইয়াবা নামীয় ট্যাবলেট সর্বমোট ৬৯৫ (ছয়শত পচানব্বই) মাদক ব্যবসার কাজে ব্যবহৃত NOKIA TA-1010 নামীয় বাটন ফোন ১টি সিমসহ গ্রেফতার। 
গ্রেফতারকৃত আসামী হলো, শ্রী শংকর চন্দ্র রায় (৫৭), পিতা মৃত রমেশ চন্দ্র, মাতা মৃত সরলা বালা, সাং-শিংজানি, ডাকঘর-কমলপুর, থানা গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় একটা মাদকের চালান পাচার হবে সে অনুযায়ী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভরিয়া এলাকাস্থ ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে হাসি-খুশি স্টোর নামীয় দোকানের সামনে পাকা রাস্তার উপর আদিবা ক্ল্যাসিক পরিবহন নামীয় যাত্রীবাহী কোচ যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১৩-০১০৩ বাসের G-3 সিটে বসা (টিকিট বিহীন) যাত্রীর দেহ তল্লাশী করে অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট ৬৯৫০ (ছয় হাজার নয়শত পঞ্চাশ) পিস ও মোবাইল ফোন ১ টি উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় উপ-পরিদর্শক মোঃ তাহিদুল আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
উল্লেখ্য মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com