1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী খামেনির শোকযাত্রায় দেখা মিলেছে ‘নিহত’ ঘোষণা করা সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে! এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ

খালিয়াজুরী উপজেলা বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

হাফিজ উল্লাহ চৌধুরী 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

নেত্রকোণার খালিয়াজুরীতে উপজেলা বিএনপি নেতাদের বিরুদ্ধে তথাকথিত ‘ফাইভ স্টার বাহিনী’ নাম দিয়ে আনা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে উপজেলা বিএনপি। এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার দুপুরে নেত্রকোণা জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি মো. আক্তারুজ্জামান চৌধুরী ও জাহাঙ্গীর আলম খান নামে দুই ব্যক্তি নিজেদের বিএনপি কর্মী পরিচয় দিয়ে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীনসহ পাঁচ নেতার বিরুদ্ধে একটি কাল্পনিক ‘ফাইভ স্টার বাহিনী’র অভিযোগ তোলেন। গত ১২ জানুয়ারি কয়েকটি গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়, যেখানে জলমহাল ও ফসলরক্ষা বাঁধ সংস্কারের নাম করে কোটি কোটি টাকা আত্মসাতের কথা বলা হয়। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি নেতারা দাবি করেন অভিযোগকারী আক্তারুজ্জামান ও জাহাঙ্গীর আলম বিএনপির কেউ নন। তারা মূলত বিগত আওয়ামী সরকারের সুবিধাভোগী এবং তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। উদ্দেশ্যপ্রণোদিত প্রচার ও রাজনৈতিক প্রতিহিংসা থেকে একটি স্বার্থান্বেষী মহল দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এই ‘মিথ্যা গল্প’ সাজিয়েছে। নেতৃত্বের হুঁশিয়ারি: খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান কেষ্ট বলেন, “৫ আগস্টের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কঠোর হুঁশিয়ারি অনুযায়ী—দলের কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা টেন্ডারবাজিতে জড়িত থাকলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা তৃণমূল পর্যায়ে এই বার্তা প্রচার করছি। বক্তারা অবিলম্বে এই বিভ্রান্তিকর সংবাদ প্রত্যাহারের দাবি জানান এবং জনগণকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। উপস্থিত নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সহ-সভাপতি ইদ্রিস আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক তারিফুজ্জামান তরু, সাংগঠনিক সম্পাদক মির্জা জিয়াউদ্দিন এবং চাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলকাছ মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com