তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের দক্ষিণ চরডুব্বা জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বাদ এশা এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবদুল কাইয়ুম, যুবদল নেতা নুর করিম স্বপন, রফিক উদ্দিন কেরানি, ইসমাইল মাস্টার, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সাহেদ, ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন, আরমান হোসেন, আমির হোসেন রনিসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
দোয়া মাহফিল আয়োজন করায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ চরডুব্বা জামে মসজিদের ইমাম মাওলানা জসিম উদ্দিন।