1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

খুলনার বটিয়াঘাটায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ইন্দ্রজিৎ টিকাদার 
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে
খুলনার বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ ইং উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান । উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান, থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক, সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান,  প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস শেখ, উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন । অন্যোন্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার নিগার সুলতানা,প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রিপন রায়, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, মোঃ ইমরান মৌলঙ্গী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ । অপরদিকে বটিয়াঘাটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে খরিপ-১ মৌসুমে উফশী আইশ, গ্ৰীষ্মকালীন মুগ ডাল ও গ্ৰীষ্মকালীন তিল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ’র শুভ উদ্বোধন অনুষ্ঠান গতকাল বুধবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান’র সভাপতিত্বে স্থানীয় কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক’র স্বাগত বক্তব্যে ও উপ সহকারী কৃষি অফিসার অঞ্জন বিশ্বাস’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান,উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী সহ উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, সুফলভোগী প্রান্তিক কৃষক ও কৃষাণী এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ । অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রান্তিক কৃষকদের মাঝে  গ্ৰীষ্মকালীন তিল, ডাল এবং বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com