খুলনার বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার কার্যালয়ের পক্ষ থেকে সাবরেজিস্ট্রি অফিসের অফিস সরকারি (পেশকার) শ্যামল কুমার বিশ্বাস’র চাকুরির অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় দলিল লেখক সমিতির আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন’র সভাপতিত্বে স্থানীয় দলিল লেখক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয় । দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ মোঃ আলিস’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার অঞ্জু দাস । আলোকিত অতিথি ছিলেন ডুমুরিয়া সাবরেজিস্ট্রার মোঃ শাহিদুজ্জামান সজিব ।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মোঃ মতিন সিদ্দিক মিঠু, সাবেক সভাপতি আমিনুল ইসলাম অপু, যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র দলিল লেখক মোঃ বোরহান উদ্দীন, জগদীশ চন্দ্র মিস্ত্রী,মোঃ আবুল কাশেম খান, মোঃ ফেরদৌস আহমেদ, মোঃ আল- মনসুর ভূট্টোর, বীরমুক্তিযোদ্ধা অনুকূল গোলদার, মোঃ মাসুদুর রহমান, মোঃ মাহবুবুর রহমান, মোঃ টুটুল, বিপ্রদাস, জহির রায়হান লালন,অনুজ গোলদার,দীপংকর বিশ্বাস,নকল নবিস সমিতির সভাপতি আল আমিন, মোঃ নাদিম হোসেন প্রমুখ ।