1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চিরিরবন্দরে বাসচাপায় ঘটনাস্থলেই শিশু শিক্ষার্থী নিহত, ৫ ঘন্টা মহাসড়ক অবরোধ

আফছার আলী খান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪২ বার পড়া হয়েছে

চিরিরবন্দরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের আমতলী সিএন্ডবিতে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই জুনাইদ হাসান নামে কেজি শ্রেণির এক শিশু শিক্ষার্থী নিহত ও রাজিব রিফাত নামে আরেকজন ছাত্র আহত হয়েছে। এঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীসহ এলাকাবাসী ঘটনার পর থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কে চলাচলরতদের চরম দূর্ভোগ পোহাতে হয়েছে।
এ সড়ক দূর্ঘটনাটি গতকাল ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার পুনট্টি ইউনিয়নের  দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের আমতলী সিএন্ডবি নামক স্থানে ঘটেছে। নিহত জুনাইদ হাসান (৬) উপজেলার ভিয়াইল ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের জুয়েল হাসানের ছেলে ও আমতলী মোল্লা ইসলামিক প্রি-ক্যাডেট স্কুলের কেজি শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই সময় দিনাজপুর থেকে ঢাকাগামী আহাদ এন্টার প্রাইজ নামে একটি যাত্রীবাহি বাস স্কুলের শিক্ষার্থীবাহী একটি রিকশাভ্যানকে চাপা দিয়ে দ্রুতগতিতে  পালিয়ে যায়। এতে রিকশাভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আমতলী মোল্লা ইসলামিক প্রি-ক্যাডেট স্কুলের কেজি শ্রেণির ছাত্র জুনাইদ হাসান নিহত ও রাজিব রিফাত নামে আরেক ছাত্র গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত রাজিব রিফাতকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীসহ এলাকাবাসী ঘটনার পর থেকে দুপুর ১টা পর্যন্ত দূর্ঘটনায় দোষী চালকের বিচারসহ ওই স্থানে স্প্রীড বেকার নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দুইদিকে অনেক গাড়ি আটকা পড়ে এবং সড়কে চলাচলরতদের চরম দূর্ভোগ পোহাতে হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা ক্ষতিপুরণ ও প্রতিটি স্কুলের সামনে স্প্রীড বেকার দেয়ার আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন। এতে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com