1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দুর্নীতির অভিযোগে থমকে থাকা বেরোবির ছাত্রী হল ও রিসার্চ ইনস্টিটিউট নির্মাণকাজ পুনরায় শুরু

রাকিবুল হাসান মুন্না 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) দূর্নীতির অভিযোগে দীর্ঘদিন বন্ধ থাকার পর নির্মাণাধীন ১০ তলা বিশিষ্ট ছাত্রী হল ও রিসার্চ ইনস্টিটিউটের কাজ আবারও শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশন-এর বিভিন্ন তদন্ত ও মামলার কারণে প্রকল্প দুটির কাজ দীর্ঘদিন স্থগিত ছিল। সম্প্রতি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনার মাধ্যমে পুনরায় কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়।
উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী জানান, তৎকালীন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে প্রকল্পগুলো সচল করার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসে। এ পর্যন্ত প্রায় ৪০ কোটি টাকা ব্যয় হয়েছে। ঠিকাদারদের কাছে থাকা অতিরিক্ত ১৫ কোটি টাকাসহ বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে নির্মাণকাজ সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ফার্নিচার ও আনুষঙ্গিক কাজের জন্য সংশোধিত প্রকল্পের আওতায় অতিরিক্ত ৭৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের মধ্যে ভবন দুটির পাঁচ তলা ব্যবহার উপযোগী করা হবে। বাকি পাঁচ তলার কাজ সম্পন্ন করতে পরবর্তী সময়ে নতুন ডিপিপি প্রণয়ন করা হবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রায় ১০৯৫ কোটি টাকার একটি মেগা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে। দ্রুতই এর ডিপিপি জমা দেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য। পরিত্যক্ত ভবনগুলো পুনরুদ্ধার করে ছাত্রীদের আবাসন ও গবেষণার সুযোগ সৃষ্টি করার উদ্যোগে শিক্ষা সচিব রেহানা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com