1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

খেলার মাইকিং থেকে চার গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক

মোঃ শওকত আলী
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে মুনসুরাবাদ গ্রামের রাহাত নামের এক কিশোর ফুটবল খেলার প্রচারণার জন্য মাইকিং করতে গেলে পাশের খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের কিছু যুবক তাকে মারধর ও অপমান করে। এই ঘটনাকে কেন্দ্র করেই মূলত বিরোধের সূত্রপাত।
এর জেরে শুক্রবার সন্ধ্যায় মুনসুরাবাদ বাজারে প্রথম দফায় সংঘর্ষ বাধে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও শনিবার (৪ এপ্রিল) সকাল ৭টার পর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় চার গ্রামের মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থানে চলে যায়।মুনসুরাবাদ গ্রামের লোকজন ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। অন্যদিকে খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের লোকজন হামিরদী ইউনিয়ন পরিষদের সামনে জড়ো হয়ে প্রতিরোধ গড়ে তোলে। দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষ ঘরবাড়ির ছাদ ও দোকানের আড়াল থেকে ইট-পাটকেল ও কাঁচের বোতল নিক্ষেপ করতে থাকে। এতে বহু মানুষ আহত হন এবং আশপাশের দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।
সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের কয়েকজন সদস্যও আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য।এ বিষয়ে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আলামিন মিয়া জানান, আগের দিনের ঘটনার জের ধরেই শনিবার সকালে নতুন করে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।
একই বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com