1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার ইরাকে খামেনির শোক মিছিলে ২৩ লাখের বেশি মানুষের অংশগ্রহণ জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০টি আবেদনই ভুয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির

গজারিয়ায় জয় হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

অহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৪০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের গজারিয়ায় আলোচিত জহিরুল ইসলাম জয় হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. শিশির (৩০) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।
রোববার (৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. শিশির গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দীর্ঘদিন পলাতক থাকা শিশিরকে আটক করা হয়। গ্রেপ্তারের বিষয়টি র‍্যাবের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে টিকটক ভিডিও বানানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে জহিরুল ইসলাম জয় (৩৫) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই অভিযুক্ত মো. শিশির আত্মগোপনে ছিলেন।
র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com