1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম

Desk report
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং গত ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, ‘স্বৈরাচারের প্রতিটি অর্গানকে বলতে চাই, প্রতিটি ব্যক্তিকে বলতে চাই, আপনারা যে গণহত্যা চালিয়েছেন, তার জন্য অনুতপ্ত হয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে বিচারের মুখোমুখি হোন। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করা তো দূরের কথা, দলটির একটি অর্গানকেও দেশের মাটিতে ফাংশন করতে দেওয়া হবে না। এটাই আমাদের শেষ কথা।’

সোমবার রাতে আবিদুল ইসলামের ফেসবুকে আপ করা একটি ভিডিওতে তাকে এ কথা বলতে শোনা যায়।

তিনি বলেন, ‘আমি ভিসি চত্বরে রক্ত দেখেছি, বোনদের আহত হতে দেখেছি। একই সাথে বাড্ডাতে আমি জিল্লুরের রক্তাক্ত লাশ দেখেছি। সেই লাশকে সাক্ষী রেখেই হাসিনা পতনের স্লোগান তুলেছিলাম।’

আবিদুল ইসলাম আরো বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট আমি ছোট্ট আনাসের লাশ দেখেছি। সুতরাং আমি লাশ দেখে অভ্যস্ত। আমি রক্ত দেখেছি, সংগ্রাম দেখেছি। আমি যে বেঁচে আছি, সেটা আমার জন্য বোনাস মনে করি। সুতরাং জুলাই মানে ১৭ বছরের আপসহীন সংগ্রাম। এই সংগ্রামকে জীবিত রাখার জন্য শত অনৈক্যের মধ্যেও ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাব।’

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com