বঙ্গোবসাগরে ফিশিং বোট ডুবে ছয় জন নিখোঁজ হওয়ার ঘটনায় মাননীয় প্রতিমন্ত্রী জনাব Nurul Haque Nur এমপি মহোদয় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
গত ০৪/০৭/২০২৬ খ্রিস্টাব্দ রাতে মো: এমাদুল সিকদার(৪০), পিতা ইদ্রিস সিকদার, সাং-খরিদা, ইউপি- পানপট্টি, থানা- গলাচিপা, জেলা- পটুয়াখালী’র মালিকানাধীন ফিশিং বোট সহ মোট ১১জন জেলে বঙ্গোবসাগরে মাছ ধরার উদ্দেশ্যে গত গলাচিপা থানাধীন পানপট্টি লঞ্চঘাট হইতে রওয়ানা হয়ে যায়।
গত ০৫/০৭/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ রাত অনুমান ১০.০০ ঘটিকার সময় উক্ত ফিশিং বোটটি ঝড়ের কবলে পড়ে সাগরে ডুবে যায়। ফিশিং বোটে থাকা মালিক মো: এমাদুল সিকদারসহ মোট ৫জন জেলেকে পাশে থাকা বোটের সদস্যরা জীবিত অবস্থায় উদ্ধার করে। ফিশিং বোটে থাকা বাকী ৬ জন জেলে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ জেলেদের নাম-১। মো: হারুন (৪৫), পিতা-মৃত গেদু হাওলাদার, সাং দক্ষিন পানপট্টি, ২। মো: এমাদুল(৪৫), পিতা-অজ্ঞাত, সাং- পানপট্টি, ৩। মো: ফোরকান (৫৫), পিতা- অজ্ঞাত, সাং- ইছাদি, ৪। মো: আল আমিন (২২), পিতা- অজ্ঞাত, সাং- ইছাদি, ৫। মো: সায়েম (২০), পিতা-ফোরকান হাওলাদার, সাং- ইছাদি, ৬। মো: আকাশ (২৫), পিতা অজ্ঞাত, সাং- পক্ষিয়া, সর্ব থানা গলাচিপা, জেলা- পটুয়াখালী।
ঘটনাটি জানা মাত্রই মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো: নুরুল হক এমপি মহোদয় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করেছেন এবং
বাংলাদেশ কোস্ট গার্ড এবং বাংলাদেশ নৌবাহিনীর সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে কথা বলে অতিদ্রুত উক্ত নিখোঁজ জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।
উদ্বিগ্ন পরিবারের সাথে সার্বিক যোগাযোগ রক্ষায় দলীয় নেতা-কর্মী এবং উপজেলা প্রশাসন , গলাচিপাকে যথাযথ নির্দেশনা প্রদান করেছেন।