1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফেনীর লেমুয়ায় দোয়া মাহফিল

মোহাম্মদ হানিফ
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে
নেয়াজপুর গ্রামে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেমুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত প্রার্থনা সভা
ফেনী সদর উপজেলার ৯নং লেমুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নেয়াজপুর গ্রামে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নেয়াজপুর গ্রামের একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মাস্টার জুলফিকার আলী।
 অনুষ্ঠানে লেমুয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিল পূর্ব আলোচনায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষার প্রতীক।
 স্বৈরশাসনের বিরুদ্ধে তার নেতৃত্ব আজও দেশের কোটি কোটি মানুষের প্রেরণার উৎস। বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেশনেত্রী আজ শারীরিকভাবে অসুস্থ হলেও তার আদর্শ ও নেতৃত্ব বিএনপির প্রতিটি নেতাকর্মীর হৃদয়ে অম্লান।
বক্তারা দৃঢ় কণ্ঠে বলেন, দেশনেত্রীর দ্রুত সুস্থতা শুধু বিএনপির নয়, বরং গণতন্ত্রকামী জনগণের জন্য অত্যন্ত জরুরি। তার সুস্থতা ও সক্রিয় নেতৃত্ব ছাড়া দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা অসম্ভব।
আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
একই সঙ্গে দেশের চলমান সংকট উত্তরণ, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের কর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com