1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

গণ বিশ্ববিদ্যালয়ের আইন পরিবারের ইফতার আয়োজন

মো আসাদুর রহমান বিজয়
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৪১০ বার পড়া হয়েছে
গণ বিশ্ববিদ্যালয়। যেন প্রকৃতির এক লীলাভূমি। সবুজের চাঁদরে মোড়া এই ক্যাম্পাস একেক সময়ে সাজে ভিন্নরূপে। প্রহরশেষে সন্ধ্যা নামতেই যেমন ঝিঁ ঝিঁ পোকার ডাক শোনা যায়, সাথে জোনাকি পোকার মিটিমিটি আলো। ঠিক তেমনি সম্প্রতিকালে ৩২ একরের এই বিদ্যাপীঠে অনেকটাই এরকম চিত্রের।
সারাবছর বিকেলের মাঝেই সকল কার্যক্রম শেষে সন্ধ্যায় পুরো ক্যাম্পাসজুড়ে নিস্তব্ধতা নামলেও এখন দেখা যায় অন্য চিত্র। কেননা মাহে রমজান এসেছে৷ ভাতৃত্বের বন্ধনে সন্ধ্যায় ক্যাম্পাসের মাঠে কিংবা একাডেমিক ভবনে ইফতারের আয়োজনে মেতে উঠে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
অন্যান্যদের মতো আইন বিভাগের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীরাও সুন্দর একটি ইফতারের আয়োজন করে৷ বাহারি রকমের ইফতারের আয়োজন করতে বেশ কয়েকদিন ধরে খুব দৌড় ঝাপ করে যাচ্ছিল তারা। বরাবরই এ বিভাগকে বলা হয় ‘আইন পরিবার’৷ এখানে শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক একটা পরিবারের সদস্য থেকে কোন অংশে কম নয়।
পুরো পরিবারকে একত্রিত করে বিশাল এক ইফতারের আয়োজনের পেছনে ভূমিকা ছিল এ বিভাগের ছাত্রকল্যাণ তহবিলের সদস্যবৃন্দের এবং তাদের উপদেষ্টাদের। তাদের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ আইনের সাবেক বর্তমান সকল শিক্ষার্থীরা উপহার পেয়েছে এক দারুণ সন্ধ্যা।
এ আয়োজনে সাবেক শিক্ষার্থীদের উপস্থিতি যেন নতুন এক মাত্রা যোগ করে । সারাদিনের দৌড়-ঝাপ শেষে পুরো বিভাগ ফটোসেশানের মাধ্যমে এক অসাধারণ দিনের স্মৃতি বেঁধে রাখে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com