1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গফরগাঁওয়ে মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ড

আনোয়ার হুসাইন
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে
​ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবাড়ীয়া মধ্য পাড়া এলাকায় একটি মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকাবাসী এবং ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে মসজিদের ভেতরের মালামাল ও স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, আজ মধ্য রাত ৩টার দিকে  বারবাড়িয়া মধ্য পাড়া জামে মসজিদে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা মসজিদের চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন এবং গফরগাঁও উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেন।
​খবর পেয়ে গফরগাঁও উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এলাকাবাসীর সক্রিয় সহযোগিতা এবং ফায়ার সার্ভিসের কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় অবশেষে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নেভানোর আগেই মসজিদের আসবাবপত্র সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
​আগুন নিয়ন্ত্রণে আসার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মসজিদের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হওয়ায় মুসল্লিদের মাঝে আহাজারি দেখা গেছে। আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি; প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
​স্থানীয় মুসল্লিরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন যে, বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি। তবে তারা মসজিদের পুনর্গঠনের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com