1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

‎গভীর রাতে শীতার্ত মানুষের পাশে নিয়ামতপুর উপজেলা প্রশাসন

Abdulla al Mamun
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে
‎শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রাতের আঁধারে ছিন্নমূল ও অসহায় মানুষের খোঁজে বেরিয়ে পড়েন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মুর্শিদা খাতুন।
‎সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) গভীর রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ সময় ছিন্নমূল, অসহায়, দরিদ্র ও শ্রমজীবী মানুষদের পাশাপাশি এতিম শিশুদের মাঝেও কম্বল তুলে দেওয়া হয়।
‎উপজেলা সদর এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ৪শ’ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। গভীর রাতে প্রশাসনের এমন মানবিক উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।
‎কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
‎এ ধরনের মানবিক কার্যক্রম শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com