1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

গলাচিপায় পৃথক পৃথক ধর্ষণ, গ্রেফতার ৩

মোহাম্মদ আহসান
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৩ বার পড়া হয়েছে
পটুয়াখালীর গলাচিপায় দুই শিক্ষার্থী পৃথক পৃথক ধর্ষনের স্বীকার হওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ সুপার সাইদুর রহমান বিপিএম পিপিএমের দিক নির্দেশনায় শুক্রবার দিবাগত গভীর রাতে গজালিয়া এলাকা থেকে তিন জনের মধ্যে দুই জনকে আটক করা হয়েছে। শনিবার ধর্ষণের শিকার হওয়া দুই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে গলাচিপা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ভিন্ন ভিন্ন দুটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানাযায়, গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের হোগলবুনিয়া গ্রামে গণধর্ষণের শিকার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছোট বোনকে নিয়ে বান্ধবীর বাড়ি থেকে গত ৮ ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার নিজ বাড়ি যাওয়ার পথে ৩ কিশোর পথ আটকে সুইজ গেটের পাশের বনের ভিতরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। অভিযুক্ত ৩ জনের মধ্যে সোহাগ মেলকার (১৮) ও খায়রুল শরীফ (২২) কে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। অপরদিকে গত ৭ ফেব্রুয়ারী বুধবার ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া আরেক শিক্ষার্থীকে বিদ্যালয়ের ভিতরে একা পেয়ে নবম শ্রেণির কিশোর ধর্ষণ করে। এই অভিযোগে ঐ কিশোরকে গ্রেফতার করা হয়েছে। গলাচিপা থানার ওসি মোঃ ফেরদৌস আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া পলাতক আসামীকে গ্রেফতার করার অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত ৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com