1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

গাজীপুরের শ্রীপুরে সড়কের পাশের জঙ্গল থেকে হৃদয় (২৫) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

আনন্দ রায়
  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫১ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুরে সড়কের পাশের জঙ্গল থেকে হৃদয় (২৫) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম।এর আগে, রাত পৌনে ১টার দিকে গোসিঙ্গা ইউনিয়নের কর্নপুর সিটপাড়া সংযোগ সড়কের পাশের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হৃদয় ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার হাতিখলা গ্রামের মৃত সুজন মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার বাগমারা গ্রামের (কলেজপাড়া) একটি বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
ওসি বলেন, গতকাল বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন হৃদয়। রাত ৮টা থেকে ১০টার মধ্যে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা হৃদয়কে এলোপাথাড়ি ধারালো ছুরি দিয়ে আঘাত করে খুন করে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন৷
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com