গাজীপুরে বাড়িতে ঢুকে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে অজ্ঞাত এক যুবক এক নারীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহত নারী সানজিদা আক্তার বরিশালের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা শাজাহান হাওলাদারের মেয়ে। সে পরিবারের সাথে কোনবাড়ির আমবাগ এলাকায় আতাউর রহমানের বাড়িতে ভাড়া থাকতো।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কোনাবাড়ি থানার আমবাগ মধ্যপাড়া আতাউর রহমানের বাড়িতে এক যুবক ওই ভাড়া বাসায় গিয়ে সানজিদার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় সানজিদা আক্তার গুরুতর আহত হয় এবং তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে যায়।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। তবে এ হত্যাকাণ্ডের কারণ বা যুবকের কোন তথ্য জানা যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। অপরাধীকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top