1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরে বিএনপির সদস্য সচিবের বহিষ্কার দাবিতে বিক্ষোভ

সাইফুল ইসলাম শুভ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে
গাজীপুর সদর উপজেলার নবগঠিত বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব আবু বক্কর সিদ্দিককে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলের স্থানীয় নেতাকর্মীরা।
সোমবার (১৬ জুন) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জেসন গেইট এলাকায় এই কর্মসূচির আয়োজন করে সদর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। মিছিলে আরও অংশ নেন সাবেক দপ্তর সম্পাদক আবু সায়েম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন মাস্টার, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজহার মণ্ডল, ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নাজমুল হক মুকুল, সদর উপজেলার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইমান আলী মণ্ডল এবং ভাওয়ালগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গোলাপ সাইজী।
এছাড়াও ছাত্রদল, যুবদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক গত ১৭ বছর ধরে আওয়ামী লীগপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তারা বলেন, তিনি ভারতে থেকে আওয়ামী লীগের পক্ষ নিয়ে ‘নৌকা’কে সমর্থন জানিয়ে শপথ নিয়েছেন এবং দেশে ফিরে বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজিতে জড়িয়েছেন। এমনকি অনুসন্ধানী একটি পত্রিকার সাংবাদিককে অপহরণের অভিযোগও তোলেন তারা।
বক্তারা দাবি করেন, “এই অনিয়মিত ও বিতর্কিত ব্যক্তিকে কমিটিতে রাখা বিএনপির আদর্শ ও আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে। তাকে দ্রুত বহিষ্কার করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকে সদস্য সচিব করতে হবে, না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিচ্ছি।”
গাজীপুর জেলা বিএনপির সাবেক কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা কমিটির সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিককে সদ্যঘোষিত কমিটিতে সদস্য সচিব করায় এই বিক্ষোভ হয়েছে বলে জানানো হয়। বিক্ষোভ শেষে নেতাকর্মীরা কমিটি পুনর্গঠনের দাবি জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com