গতকাল (শনিবার) দুপুর ১২ টার দিকে প্রধান সড়কের মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের পূর্ব পাশে গাড়ি ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে বাড়াবাড়ির একপর্যায়ে বড় মহেশখালী বড় কুলাল পাড়া এলাকার জনৈক নুরুল কবির এর ছেলে সন্ত্রাসী রবিউল আলম ও তার দুই ভাইসহ ৬-৭ জনের একদল লোক এসে লোহার রড, হাতুড়ি ও অবৈধ অস্ত্র নিয়ে অর্তকিত অবস্থায় হামলা চালায় বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির আজাদের ছোট ভাই শাহাদাত কবির এর উপর। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা সাহাদতকে আহত অবস্থায় মহেশখালী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার জানান- সাহাদত এর বুকের বাম পাশের দুটি হাড় ভেঙে গেছে। এ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এ নিয়ে মহেশখালী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। সন্থাসী রবিউল আলমসহ তার সাঙ্গপাঙ্গদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন আহত ব্যক্তির পরিবার।