1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

গোয়ালন্দ নাজিরউদ্দীন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উৎসব ঘিরে বিতর্ক, একতরফা সিদ্ধান্তের অভিযোগ

ইলিয়াছ শাহেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে
গোয়ালন্দ নাজিরউদ্দীন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উৎসবের প্রস্তুতি ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, আয়োজক কমিটি উপ-কমিটির সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই একতরফাভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করছে।
জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) বিদ্যালয় মাঠে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে ৮০ বছর পূর্তি উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। এই আয়োজনে সহযোগিতা ও সমন্বয়ের লক্ষ্যে একাধিক উপ-কমিটি গঠন করা হলেও তাদের মতামতকে উপেক্ষা করে মূল কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত করছে বলে অভিযোগ উঠেছে।
উপ-কমিটিতে অন্তর্ভুক্ত একাধিক প্রাক্তন শিক্ষার্থী জানান, বিদ্যালয়ের দীর্ঘ ৮০ বছরের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িত এমন একটি গুরুত্বপূর্ণ আয়োজনে সকল অংশীজনের মতামত প্রতিফলিত হওয়া জরুরি। কিন্তু উপ-কমিটিকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নেওয়া হলে আয়োজনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দেয়।
ক্ষুব্ধ প্রাক্তন শিক্ষার্থীদের একাংশ মনে করছেন, এই ধরনের একতরফা সিদ্ধান্ত উৎসবের পরিবেশ ও সামগ্রিক সফলতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা দ্রুত সকল কমিটির সমন্বয়ে একটি যৌথ সভা আয়োজন করে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের দাবি জানান। অন্যথায় বিষয়টি ভবিষ্যতে আরও জটিল আকার ধারণ করতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
এ বিষয়ে আয়োজক কমিটির দায়িত্বশীলদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com