1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

‎গৌরনদীতে গণঅধিকার পরিষদের পুষ্পস্তবক অর্পণ, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

‎সোলায়মান তুহিন 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে
‎মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে গণঅধিকার পরিষদ গৌরনদী উপজেলা ও পৌর শাখা।
‎বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে গৌরনদী কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় গৌরনদী উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিনের নেতৃত্বে নেতাকর্মীরা একযোগে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।
‎এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ গৌরনদী পৌর শাখার আহ্বায়ক মো. জহিরুল ইসলাম, উপজেলা সহ-সভাপতি রুয়েত হাসান রুবেল, পৌর যুগ্ম আহ্বায়ক আব্দুল হক বাবু মৃধা, উপজেলা সড়ক ও নিরাপত্তা সম্পাদক মো. কামাল হোসেন, যুব অধিকার পরিষদের জেলা দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, ছাত্র অধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি মেহেদী হাসান তানভীর, পৌর নেতা মো. নাজমুল ইসলাম, মো. ইউসুফ ও নিলয় আহমেদ আজীম প্রমুখ।
‎পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন বলেন, “মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের অসীম ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই ত্যাগের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
‎তিনি আরও বলেন, “রাজনৈতিক কর্মী হিসেবে দেশের কল্যাণে, মানুষের অধিকার প্রতিষ্ঠায় এবং স্বাধীনতার মূল চেতনা বাস্তবায়নে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
‎অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com