1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

‎গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

‎সোলায়মান তুহিন 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে
‎যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট) ৩য় পর্যায় (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় “বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ” বিষয়ক ২ (দুই) দিন মেয়াদি প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
‎মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-০১) ড. গাজী মো. সাইফুজ্জামান।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
‎প্রশিক্ষণ কর্মসূচি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাস।
‎এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল বিভাগীয় সহকারী উপ-পরিচালক শাহাবুদ্দিন সরদার, বিভাগীয় সহকারী পরিচালক প্রিন্স বাহাউদ্দীন তালুকদার, গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সোলায়মান তুহিন, গৌরনদী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সুপারভাইজার মোঃ রেজাউল করিমসহ উপজেলার বিভিন্ন প্রান্তিক পর্যায়ের খামারিরা।
‎বক্তারা বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে গ্রামীণ পর্যায়ে জ্বালানি সংকট নিরসনের পাশাপাশি পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বৃদ্ধি পাবে এবং কৃষি ও প্রাণিসম্পদ খাতে উৎপাদনশীলতা বাড়বে। এ ধরনের প্রশিক্ষণ যুব সমাজকে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
‎বরিশাল জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই দুই দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কারিগরি দিক, রক্ষণাবেক্ষণ ও অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com