1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

ঘাটাইলে সড়ক আইন লঙ্ঘনে ৫ জন চালককে জরিমানা

মো.রকিবুল হাসান
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অনিবন্ধিত যানবাহন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরযান চালকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার কলেজ মোড় এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ৫ জন অভিযুক্তকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ও ৭২ ধারায় বিভিন্ন অঙ্কের মোট ১১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন এনামুল হক মোটরযান পরিদর্শক, টাঙ্গাইল

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জাহিদুর রহমান সড়কে শৃঙ্খলা রক্ষা ও দুর্ঘটনা প্রতিরোধে নিয়ম মেনে যানবাহন পরিচালনার জন্য চালকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি চলমান নির্বাচনি আচরণবিধির সার্বিক পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com