1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

চকরিয়া শাহ ওমর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন কবি মোহাম্মদ আলী চৌধুরী

সাইফুল মোস্তফা 
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে
কক্সবাজারের চকরিয়া উপজেলার বিশিষ্ট কবি, গল্পকার, প্রাবন্ধিক, নাট্যকার ও শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ আলী চৌধুরী  ১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার সকাল ১০.৩০ টায় আকস্মিক হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে চকরিয়া পৌরসভার হাসপাতাল সংলগ্ন নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাজা আজ শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় চকরিয়া শাহ ওমর মাজার ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে চকরিয়া শাহ ওমর কবরস্থানে দাফন করা হয়।
অধ্যাপক মোহাম্মদ আলী চৌধুরী বরইতলী ইউনিয়নের পহরচাঁদা ফাযিল মাদরাসার অবসরপ্রাপ্ত বাংলা অধ্যাপক ছিলেন। তিনি ছিলেন একজন সর্বজন পরিচিত গুণী মানুষ—অত্যন্ত বিনয়ী, বন্ধুবৎসল ও কোমল হৃদয়ের অধিকারী। সাহিত্য ও সংস্কৃতি চর্চায় তিনি ছিলেন আজীবন নিবেদিতপ্রাণ।
একজন বহু গ্রন্থপ্রণেতা হিসেবে তিনি পরবর্তী প্রজন্মের জন্য রেখে গেছেন সমৃদ্ধ সাহিত্যসম্ভার। তাঁর প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে—
‘আমার গোপন দহন’ (কাব্যগ্রন্থ),
‘ছোটো ছোটো দীর্ঘশ্বাস’ (ছোটগল্প গ্রন্থ),
‘অলৌকিক উত্তাপ’ (কাব্যগ্রন্থ),
‘নতুন প্রভাত’ ও ‘ইন্টারভিউ’ (নাট্যগ্রন্থ),
‘গহীনে গোধূলির রং’ (কাব্যগ্রন্থ),
‘নজরুল মানসে দ্রোহ চেতনা’ (প্রবন্ধ)
এবং ‘পথের শেষ বাঁক’ (গল্পগ্রন্থ—পাণ্ডুলিপি)।
এছাড়াও আগামী ২০২৬ সালের একুশে বইমেলার জন্য ‘ছায়াহীন রৌদ্র আঁখি’ শিরোনামের আরও একটি কাব্যগ্রন্থ প্রকাশের শেষ পর্যায়ে রেখে গেছেন তিনি।
মরহুম কবিকে নিয়ে কবি সাদ্দাম হোসেন সম্পাদিত ‘মোহাম্মদ আলী চৌধুরী : জীবন ও কর্ম’ শীর্ষক জীবনালেখ্য গ্রন্থটি ২০২৬ সালের একুশে বইমেলায় প্রকাশের অপেক্ষায় রয়েছে।
তিনি চকরিয়া মহাকাল চিন্তা সভার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর ইন্তেকালে সাহিত্যাঙ্গনসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com