1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাণিজ্যিকতার ভিড়ে এক মানবিক ইশতেহার—মৃত্যুর শেষ ঠিকানায় যখন নিঃস্বার্থ হাত, লজ্জাহীন সেবার ডাক জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও সেতু আছে, নেই সংযোগ সড়ক ফুলবাড়ীতে কথিত বিএনপি নেতা কর্তৃক সরকারী গাছ কর্তন ও আত্নসাতের অভিযোগ রূপগঞ্জে সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন খোমেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ; অবিলম্বে এই সংঘাত বন্ধ করতে হবে-পীর সাহেব চরমোনাই জনগণের স্বপ্ন পুরণে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তেই এনসিপির জন্ম- এড এটিএম মাহবুব বগুড়ায় প্রায় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ শংকর : ডিএনসি’র জালে গ্রেফতার সরিষাবাড়ীতে মত বিনিময় সভা বগুড়া নন্দীগ্রামের মিলন হত্যার এজাহারভুক্ত ৭নং আসামী রাজ্জাক গ্রেফতার। বেগম জিয়ার পর বিরোধীদলীয় নেতার জন্য প্রস্তুত করা হচ্ছে ঢাকার লালবাড়ি

চকরিয়ায় আলোকিত মেধা বিকাশ স্বর্ণ পদক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ওবাইদুল হক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে
আলোকিত শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন চকরিয়া কোরক বিদ্যাপীঠ এ আজ বৃহস্পতিবার ১৯/১২/২০২৪ ইং তারিখ আলোকিত মেধা বিকাশ স্বর্ণ পদক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১.০০ টায় শুরু হয়ে দুপুর ১.০০ টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষায় তিন শতাধিক বিদ্যালয়ের প্রায় ২০০০ (দুই হাজার) জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।এতে আহবায়ক হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জাফর আমিন। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন চকরিয়া কোরক বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক নুরুল আখের এবং মাধ্যমিক শাখার হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন চকরিয়া কোরক বিদ্যাপীঠ এর সহকারী প্রধান শিক্ষক ফজলুল কাদের। মাধ্যমিক শাখার পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন টৈটং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম। পরীক্ষার পর্যবেক্ষক ও সমন্বয়ক হিসেবে ৫০ (পঞ্চাশ) জন শিক্ষক দায়িত্ব পালন করেন। প্রাথমিক শাখার হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন সওদাগর ঘোনা বটতলী মাহমুদুল করিম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাহাব উদ্দিন। প্রাথমিক শাখার সহকারী হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের সহকারী শিক্ষক মোহাম্মদ বেদারুল ইসলাম। প্রাথমিক শাখার পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফানুল হক।সমন্বয়ক হিসেবে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ শওকত আলী, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ শাহজাহান, চকোরী পৌর আদর্শ শিক্ষা নিকেতনের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জাফর আলম, কোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আজিম, চকরিয়া কোরক বিদ্যাপীঠের সহকারী শিক্ষক মোহাম্মদ কাউছার আলম। আর্থিক মনিটরিং এর দায়িত্বে ছিলেন শারমিন জাফর এবং সার্বক্ষণিক যোগাগের দায়িত্বে ছিলেন মোর্শেদ কবির।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com